ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ঈদে আসছে কলিজাভূনা গান ক্ষ্যাত বাবু হাসানের কন্ঠে গান ‘টুনির মাও

নাসিম আহমেদ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক: ঈদ-উল-ফিতরে রকি মিউজিক ষ্টেশন থেকে কলিজাভূনা গান ক্ষ্যাত বাবু হাসানের কন্ঠ আসছে গান ‘টুনির মাও’। গানটিতে কথা ও সুর দিয়েছেন রফিকুল ইসলাম রকি এবং সংগীত আয়োজন শিবলু মাহমুদ। ভিন্ন ধারার গানটি ঈদে শ্রোতাদের বেশ আনন্দ দেবে। 


গানের কণ্ঠশিল্পী বাবু হাসান বলেন, কঠিন করোনাকাল। এর মধ্যেই এসেছে ঈদ উল ফিতর্। করোনাকে দূরে রেখেই আমাদের উদযাপন করতে হবে ঈদ। তারপরও স্বাভাবিক সময়ের মত হবে না। মহামারি করোনা ঈদের আনন্দকে কিছুটা হলেও ম্লান করবে।


তিনি বলেন, ঈদকে সামনে রেখে আমার কন্ঠে আমার দর্শকদের অনুরোধে ‘টুনির মাও’ গানটি গেয়েছি। গানের কথায় অন্যরকম ভালোলাগা প্রতিফলিত হয়েছে। গানটি করোনাকালের ঈদের প্রতিচ্ছবির চিত্র ফুটে উঠবে। আশা করি সবার ভালো লাগবে। রকি মিউজিক ষ্টেশনে ইউটিউবে রিলিজ হবে গানটি। সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে গানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখন থেকে নিয়মিত গান উপহার দিবো দর্শকের মাঝে।


উল্লেখ্য, কলিজাভূনা গান ক্ষ্যাত বাবু হাসানের বেশ কয়েকটি গান দর্শক প্রিয়তা পেয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑